অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের জোর – DesheBideshe

অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের জোর – DesheBideshe

অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের জোর – DesheBideshe

ঢাকা, ৪ মার্চ – অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই বৈঠকে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিবাসন ইস্যুটি জোরালোভাবে তুলে ধরা হয়।

মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে ছিল মার্কিন ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং অবৈধ অভিবাসন ঠেকানো।

এছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এনএন/ ৪ মার্চ ২০২৬



Explore More Districts