অবিলম্বে হাদী হত্যার খুনিদের বিচারের আওতায় আনতে হবে

অবিলম্বে হাদী হত্যার খুনিদের বিচারের আওতায় আনতে হবে

অবিলম্বে হাদী হত্যার খুনিদের বিচারের আওতায় আনতে হবে

ইসলামী ছত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান বলেছেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিলো দখলদার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। অথচ আমরা দেখছি এখনো ক্যাম্পাস দখলদার মুক্ত হয়নি। আমরা দেখছি ফ্যাসিবাদের ধূসররা অবাদে বিচরণ করছে, সন্ত্রাসীরা মুক্ত চলাচল করছে। শহীদ শরিফ উসমান বিন হাদী হত্যার পিছনে প্রশাসনের এমন অবহেলাপূর্ণ আচরণকেই নিতে হবে। অবিলম্বে শহীদ শরিফ উসমান হাদী হত্যার খুনিদের বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছির জাহেদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের (হাতপাখা প্রতীকের) সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব নজির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য শিব্বির আহমদ উসমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদ্য সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামিম সহ প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু।

পরিশেষে মুহতারাম কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা খায়রুল আহসান মারজান জেলা-নগর এর ২০২২৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সিলেট জেলা শাখার দায়িত¦শীলরা হলেন-সভাপতি মুরশেদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি আবু নাছির জাহেদ, সাধারণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া। সিলেট মহানগর সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা, সহ-সভাপতি আব্দুর রহমান তামিম, সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ।

Explore More Districts