অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ জনতার ভাব বিনিময় – দৈনিক আজকের জামালপুর

অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ জনতার ভাব বিনিময় – দৈনিক আজকের জামালপুর

মোহাম্মদ আলী
মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিং, বাল্য বিবাহ, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাতে অংশ নিয়ে অপরাধ নির্মূলে জেলা পুলিশের কর্তাব্যক্তিদের সাথে তথ্যের আদান প্রদান বা ভাব বিনিময় করেছেন গ্রামের ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ সর্বস্তরের জনগণ।
সোমবার, জেলার ১নং বিট, পাথালিয়া, জামালপুর সদর এর আয়োজিত অনুষ্ঠানে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ, নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার, মোছাঃ ফারহানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, রাকিবুল ইসলাম।
বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,ফিরোজ মিয়া, হযরত শাহ জামাল স্কুল এণ্ড কলেজ এর অধ্যক্ষ, আছাদুজ্জামান আছাদ, জামালপুর জজ আদালতের পিপি, এড. দিদারুল ইসলাম, হযরত শাহ হাসপাতালের পরিচালক, আশরাফুল ইসলাম বুলবুল, অবঃ সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক, আব্দুস সাত্তার, বিএনপি নেতা, শফি চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গ্রামবাসী, তাদের আঙিনায় পুলিশের কর্তাব্যক্তিদের পেয়ে নিজেদের অভ্যান্তরীণ, পারিবারিক, সামাজিক সমস্যা ও সৃষ্ট অপরাধের তথ্য, বর্ণনা এবং প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন।
পুলিশ, গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের দেওয়া তথ্য ও পরামর্শগুলোকে গুরুত্বতার সাথে আমলে নেন এবং আইনগত সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

Explore More Districts