আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। এতে জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উক্ত বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সী জাহেদ আলম, মিলন ইসলাম খান, সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সকল অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচি’র মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

