অন্তর্বর্তী সরকার ভেঙে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ – DesheBideshe

অন্তর্বর্তী সরকার ভেঙে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ – DesheBideshe

অন্তর্বর্তী সরকার ভেঙে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে সরকারি গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

একইসঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের বিষয়েও সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। এই নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে আরও একটি পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Explore More Districts