গুঞ্জনের সূত্রপাত সপ্তাহখানেক আগে, একটি বিপণনকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে সবুজ ঢিলেঢালা পোশাকে উপস্থিত হন মাওরা। তাঁর সাজসজ্জা ও হাঁটার ভঙ্গি দেখে অনেকেই ধরে নেন, তিনি নাকি বেবিবাম্প আড়াল করার চেষ্টা করছেন। মুহূর্তেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
গুঞ্জনে ইতি ঘটান মাওরা। একই পোশাকে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘গুজবগুলো সত্যি নয়।’
গত ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন মাওরা ও আমির। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘প্রচণ্ড হইচই, আওয়াজ আর ভিড়ের মধ্যে তোমাকে খুঁজে পেয়েছি।’ তাঁদের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে দুজনের কেউই প্রেমের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

