অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

১৬ October ২০২৬ Friday ১২:৫৬:০৮ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়।

অভিযানকালে হাসপাতালসংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের সরবরাহ করা খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। ডেঙ্গু পরীক্ষার প্রতিবেদন পেতে তিন থেকে চার দিন সময় লাগার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কার্যক্রমও পর্যালোচনা করেন দুদকের প্রতিনিধিদলের সদস্যরা।

দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সেবা, বিশেষ করে ডেঙ্গু পরীক্ষা, বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবহার, দালালদের দৌরাত্ম্যসহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে।

জাকির হোসেন আরও বলেন, অভিযোগগুলো পর্যালোচনা করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts