পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ রহ.’র চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ২ রা জানুয়ারি (রবিবার) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, তিনি মাদরাসা’র প্রাক্তন গভর্নিং বডির সভাপতিও ছিলেন
মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন।
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র একজন স্বনামধন্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন
২০১৬ সালের আগস্টে তিন যুগেরও অধিক সময় দায়িত্ব পালন শেষে তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত একই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি।
একই প্রতিষ্ঠানে ৪২ বছর শিক্ষাদান করে নিজ হাতে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন যারা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। জীবনভর তিনি যে শিক্ষকতা ও দ্বীনি খেদমত করে গেছেন তা মানুষের হৃদয়েই তাঁকে বাঁচিয়ে রাখবে।


