অধ্যক্ষ আব্দুল মজিদ হাওলাদার আর নেই

অধ্যক্ষ আব্দুল মজিদ হাওলাদার আর নেই

১২ January ২০২৬ Monday ১২:২১:৫৯ PM

Print this E-mail this


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

অধ্যক্ষ আব্দুল মজিদ হাওলাদার আর নেই

ঝালকাঠির  কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের বাসিন্ধা ও বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ হাওলাদার (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 তিনি গতকাল রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে যান। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। পরে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে  প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তর করেন।  তিনি  ২০০১ সালের ৬ জানুয়ারী বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে বরগুনার বেতাগী,  ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কাঠালিয়া প্রেসক্লাব ও বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





জিয়াউল আহসানের বিচার শুরু

বরিশালে জনসমাগম করতে হলে লাগবে অনুমতি

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর গ্রেফতার

বরিশালে আলমারি থেকে গুলি উদ্ধার, এক ব্যক্তি কারাগারে

সপ্তাহের ব্যবধানে বরিশালে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম

Explore More Districts