এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে মুরগির ট্রাকের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পতœীতলা উপজেলার মো. পলাশের ছেলে ট্রাকের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এরা সবাই মুরগিবাহী ট্রাকে ছিল।
স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ খরব পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

