ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসা ৪০ রোহিঙ্গা আটক – Chittagong News

ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসা ৪০ রোহিঙ্গা আটক – Chittagong News

নোয়াখালীর ভাসানচর থেকে সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১২মে) বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল মজিদ ষ্টীল/লিয়াজ ষ্টীল থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে পুলিশকে খবর দেওয়ার দেড় ঘন্টা অতিবাহিত হলেও এখনো তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন এলাবাসী।

স্থানীয় বাদশা জানান,সোমবার ১১দিকে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের একটি ইঞ্জিন চালিত বোট থেকে নামতে দেখেন তিনি। এ সময় তিনি এলাকাবাসী তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে তাদের বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি আটক শিশুসহ ওই রোহিঙ্গা নারী পুরুষকে সাগর উপকূলে একটি পরিত্যক্ত ইয়ার্ডে বসিয়ে রাখা হয়েছে। ।

কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষরা জানান,সরকার নোয়াখালীর ভাসান চরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তারা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার চুক্তিতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,স্থানীয় এলাকাবাসীর রোহিঙ্গা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পূনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts